শিক্ষা

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার কথা জানালেন রাবি উপাচার্য

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ বা বিভাগীয় শহরে নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-এ-খোদা একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ কথা জানান।

উপাচার্য আরো বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণও করতে পারি। আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি। এটা আমার একক সিদ্ধান্ত নয়। আমরা চেষ্টা করব। তবে এখনই নিশ্চিত করা যাচ্ছে না। এটা এখন পর্যন্ত আমার একক চিন্তা-ভাবনা। যেহেতু আরেকটা ব্যাচ নভেম্বর নাগাদ এইচএসসি পরীক্ষা দেবে, তাই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, শিক্ষক সমিতি, অন্যান্য নির্বাহী বডিগুলোর সঙ্গে আলোচনা শুরু করব।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দিনব্যাপী চার শিফটের মধ্যে সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের অন্তত ১৮ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছে। এই ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে।

সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ