শিক্ষা

বাবার কবরের পাশে শায়িত হলেন বুলবুল

বুলবুল আহমেদ
বুলবুল আহমেদ

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ছুরিকাঘাতে প্রাণ হারানো বুলবুল আহমেদ (২২)।

মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাধবদীর খড়িয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুরে ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অ্যাম্বুলেন্সে করে বুলবুলের মরদেহ নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরের নন্দীপাড়া গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। মাগরিবের নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন ভেলানগরের মাইক্রোস্ট্যান্ডে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পাঁচ শতাধিক মানুষ জানাজায় অংশ নেন।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন তিন বহিরাগতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন গতকাল রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় ছুরিকাহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল। গুরুতর আহত অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে আটটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ