শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু শনিবার

 ফাইল ছবি
ফাইল ছবি

শনিবার (২৯ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। ওই দিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৩ অগাস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর পর কাউকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।

নির্দেশনায় শিক্ষার্থীদের প্রতি বলা হয়েছে, অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ক্যালকুলেটরসহ অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ