শিক্ষা

দ্বিতীয় মেয়াদে ঢাবি উপাচার্য এসিইউ’র কাউন্সিল মেম্বার নির্বাচিত

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্বিতীয় মেয়াদে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে উপাচার্য ২০১৯ সালের জুলাইয়ে তিন বছরের জন্য প্রথম বার এসিইউ-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। কাউন্সিল মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এসিইউ কর্তৃপক্ষ তাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করে।

এছাড়া আগামী ২৩-২৪ নভেম্বর, ২০২২ লন্ডনে অনুষ্ঠেয় এসিইউ’র পরবর্তী কাউন্সিল সভায় যোগদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়। তিনি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

শুক্রবার (২৮ জুলাই) এসিইউ’র কাউন্সিল সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তিনি নির্ধারিত আলোচ্যসূচি বিশেষ করে ‘দি রোড টু ২০৩০’, ‘সেফগার্ডিং অ্যান্ড সিরিয়াস ইন্সিডেন্ট রিপোর্ট’ এবং ‘রিক্স রেজিস্টার অ্যান্ড রিক্স ম্যানেজমেন্ট পলিসি’ নিয়ে মতামত দেন।

পাশাপাশি তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ ও কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ