শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, সি ইউনিটের ভর্তির পরীক্ষা কমিটির সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সবার জন্য রেজাল্ট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ এবং বি ইউনিটের ফলাফল আগামীকাল থেকে প্রকাশ করা হবে।

সি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান বলেন, এবার এই ইউনিটে পাসের হার ৩৮.৯ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় আমরা এবার একটু সময় নিয়ে দেখছি। ফলাফল পুনঃপরীক্ষা করছি, যাতে করে ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বা Admission.ru.ac.bd লগ-ইন করে ‘সি’ ইউনিটের ফল দেখতে পারবেন।

প্রসঙ্গত, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিল ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ