শিক্ষা

জাবির বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের এবং কলা ও মানবিক অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, বি ইউনিটের ৩৮৬টি আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৩৪৭ শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮১ শতাংশ শিক্ষার্থী। পাসের হার ৩৪।

আর সি ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন আবেদন করেন। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ শতাংশ। পাসের হার ৪৫ শতাংশ। উভয় ইউনিটে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংশ্লিষ্ট ওয়েবসাইট www.juniv-admission.org তে পাওয়া যাবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ