শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সব আসামি গ্রেপ্তারের দাবিতে ওসমানী মেডিকেলে অবরোধ

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে প্রধান ফটক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অংশ হিসেবে বুধবার (৩ আগস্ট) মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। তবে হাসপাতালের জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র ও হৃদরোগ বিভাগ কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

গত শনিবার হাসপাতালে কর্তব্যরত এক শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজন পরিচয়দানকারী কয়েক তরুণের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকেরা একত্র হয়ে একজনকে পুলিশের হাতে তুলে দেন।

এ নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ ওঠে। ছাত্রের ওপর হামলার ঘটনার পর থেকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা উত্তাল হয়ে ওঠে।

একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে বিক্ষোভ করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সেটি পাঁচ দফা দাবিতে পরিণত হয়। দাবিগুলোর মধ্যে মেডিকেল কলেজ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, নিরাপত্তা জোরদার, হামলাকারীদের শনাক্ত ও হামলার ঘটনায় মামলা, জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি।

শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে অধিকাংশই পূরণ করার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান ভূঁইয়া।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ