শিক্ষা

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ -২ শাখা) উপসচিব চৌধুরী সামিরা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

প্রতিষ্ঠানটির ৭৬তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন তিনি। এর আগে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা।

পদায়নের পর সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজের এই নতুন অধ্যক্ষ গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ ৷ মহান আল্লাহ আমাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে কবুল করেছেন। সরকার আমাকে যোগ্য মনে করেছে এজন্য পদায়ন করেছে। ঢাকা কলেজকে তার পুরোনো গৌরবে ফিরিয়ে নিতে চেষ্টা করবো। ছাত্রদের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাবো।

গত ২৪ মার্চ ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ হিসেবে অবসরে যান অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷ এরপর কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ