শিক্ষা

এমপিও সংক্রান্ত আপিল:১৫ দিনের মধ্যে শুনানির ফল প্রকাশ

 ফাইল ছবি
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার ( ৫ আগস্ট) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এমপিওভুক্তিতে বাদ পড়া স্কুল-কলেজের আপিল আবেদনের শুনানি ২ আগস্ট থেকে শুরু হয়েছে। শুনানি শেষ হয় বৃহস্পতিবার (৪ আগস্ট) শুনানিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক উপস্থিত থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বক্তব্য শুনেছেন। তিনি আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সারা দেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে অনলাইনে ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অনলাইনে মোট চার হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়।

যাচাই-বাছাই শেষে গত ৬ জুলাই ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ ও ১৮টি ডিগ্রি কলেজসহ মোট দুই হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আদেশ জারি করা হয়। বাকি দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়নি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল ২১ জুলাই পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকে সর্বমোট এক হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়। এর মধ্যে আপিল শুনানিতে এক হাজার ৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এবং ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ