গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন এবং উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির পর সরকারের আসল চরিত্র প্রকাশিত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
মঙ্গলবার দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার নিজের সাংবিধানিক দায়িত্ব ভুলে সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছেন।
বিএনপিকে দমনে সরকার সারাদেশে গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে অভিযোগ তুলে বিএনপি'র এ নেতা বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: