নির্বাচন

ধাপে ধাপে ভোটের কারণেই নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে

ধাপে ধাপে ভোটের কারণেই নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে
ধাপে ধাপে ভোটের কারণেই নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা আর অনিয়মের সেই অপধারা ফিরে এসেছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরবর্তী ৪টি ধাপে ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই আর শক্তি প্রয়োগের ঘটনা ঘটেছে বেশি মাত্রায়। নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। নির্বাচন কমিশনের নিস্ক্রিয়তা আর প্রশাসনের দুর্বলতাকে এসবের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে, ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠানেরও বিরোধী তারা।

পাঁচটি ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষে বড় ব্যবধানে জয় হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। মোট ৫ দফায় দলটির সমর্থিত প্রার্থীরা ২২৮টি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী জিতেছেন ১৫৮টি উপজেলায়। জামাত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে ৩৬টিতে। জাতীয় পার্টি ৩টিতে। বিদ্রোহী, অন্যান্য দল ও নির্দলীয় ব্যক্তি জিতেছেন ৪০টি উপজেলায়।

প্রথম ধাপের নির্বাচন বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলেও পরবর্তী ধাপগুলোতে বিভিন্ন রকম অনিয়মের নতুন মাত্রা যোগ হয়। ৬০০ শতাধীক কেন্দ্রে জালভোট, ব্যালট পেপার ছিনতাই, এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটে। আর নির্বাচনী সহিংসতায় মারা গেছে ১০ জন। সহিংসতা ও অনিয়মের কারণে সাড়ে ৬০০ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনে সেই পুরোনো ভোট জালিয়াতি ও শক্তি প্রয়োগের সংস্কৃতি ফিরে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেজ্ঞরা। আর এ জন্য কমিশন ও প্রশাসনের দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোকে দায়ী করছেন তারা।

তারা আরো বলছেন, এ সব অনিয়মের কারণে নির্বাচনী ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। ভোটের প্রতি আস্থা হারাচ্ছে জনগণ। এতে করে গোটা গণতান্ত্রিক ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। সেইসঙ্গে দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন না হওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ