নির্বাচন

চতুর্থ ধাপে স্থগিত ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ভোটগ্রহণ
ভোটগ্রহণ

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে ৫ উপজেলার স্থগিত ১৯টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

ভোটারদের নিরাপত্তা ও নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যা ব) একটি মোবাইল টিম রয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসারের পৃথক টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে।

অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তাৎক্ষণিক শাস্তি দিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও ভোটকেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

চরম সহিংসতা, ভোট জালিয়াতি ও কারচুপির মধ্য দিয়ে ৫ ধাপে ৪৫৯টি উপজেলার নির্বাচন সম্পন্ন করে নির্বাচন কমিশন (ইসি)। স্থগিত হওয়া ৫ উপজেলার ১৯টি কেন্দ্রের জন্য এরকম কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ‘মশা মারতে কামান দাগানো’র ব্যবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পটুয়াখালী, কক্সবাজার, সিলেট, কুমিল্লা ও মুন্সীগঞ্জ জেলার ১৯টি কেন্দ্রে গত ১৫ মার্চ ভোট গ্রহণের দিন বিভিন্ন অনিয়ম, গোলযোগ ও কেন্দ্রের নিয়ন্ত্রণ এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের বাইরে চলে যাওয়ায় ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে পটুয়াখালীর দুমকী উপজেলার বল্পব্দ ঘোষিত পাঁচটি ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার স্থগিত ৯টি কেন্দ্রের ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এছাড়া, সিলেট জেলার কানাইঘাট উপজেলার স্থগিত একটি কেন্দ্রের পুনরায় ভোটের ফল থেকে ভাইস চেয়ারম্যান, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার স্থগিত ২টি কেন্দ্রের পুনরায় ভোটের ফল থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, কুমিল্লার বরুড়া উপজেলার স্থগিত ২টি কেন্দ্রের পুনরায় ভোটের ফল থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এদিকে, এসব উপজেলার ভোট হওয়া কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকায় ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের তেমন কোনো আগ্রহ নেই। এ নির্বাচনকে অনেকটা নিয়ম রক্ষার ভোটগ্রহণ বলেও মনে করছেন ১৯ দল সমর্থিত প্রার্থীরা। পাশাপাশি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে এ প্রথমবারের মতো মাঠে নেমেছে ইসির নিজস্ব পর্যবেক্ষক দল।

গত ২৩ ও ৩১ মার্চ ব্যাপক সহিংসতার কারণে এ ১৯টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে ইসি। তাই আবার যানো সহিংসতা না হয় সেজন্য এ প্রস্তুতি নিয়েছে কমিশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ