নির্বাচন

রাজনৈতিক দলের উস্কানিতেই উপজেলা নির্বাচনে সহিংসতা

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ

রাজনৈতিক দলের উস্কানিতেই সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে বলে আবারো মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা ভোটারদের ওপর আস্থা না রেখে পেশীশক্তির ওপর আস্থা রেখেছে। তবে আগামী কোনো নির্বাচনে প্রার্থীরা যাতে পেশীশক্তি ব্যবহার করতে না পারে সেজন্য নতুন করে আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথমপর্বের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হওয়ায় নির্বাচনী সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা হচ্ছে বলে ধারনা করা হয়েছিল। তবে পরবর্তী পর্বের নির্বাচনগুলোতে সহিংসতার মাত্রা বেড়ে যায়।

শেষপর্যন্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ হয় উপজেলা নির্বাচন। আর এই সহিংসতার পেছনে রাজনৈতিক দলগুলোকেই বিভিন্ন সময় দায়ী করে আসছে কমিশন।

দলগুলোর উস্কানি ও প্রার্থীদের অসহযোগিতা এবং কর্মকর্তাদের গাফিলতির কারণেও অনেক ক্ষেত্রে সহিংসতা নিয়ন্ত্রণ করা যায়নি বলেও মন্তব্য করেন শাহনেওয়াজ।

তবে সংবাদমাধ্যমে প্রকাশিত অনিয়মের প্রতিবেদন ও কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এ নিয়ে দ্বিধান্বিত কমিশন।

উপজেলা নির্বাচন ও ইসির কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন তুললে বা সমালোচনা করলে কমিশনের হারানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ