নির্বাচন

কালুখালী উপজেলার নির্বাচন ১৯ মে

উপজেলা নির্বাচন
উপজেলা নির্বাচন

রাজবাড়ীর নবগঠিত কালুখালী উপজেলার নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। তাই মাঠপর্যায়ের এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে রাস্তা-ঘাট।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়ক দীর্ঘ ১১ বছর পর চালু হওয়ার মধ্য দিয়ে রাজবাড়ীর নবগঠিত কালুখালী উপজেলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০১০ সালে পাংশা থেকে আলাদা করে কালুখালিকে স্বতন্ত্র উপজেলা করা হয়।

চার বছর পেরিয়ে গেলেও এখনো রতনদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েই চলছে উপজেলার কার্যক্রম।

স্থানীয় সরকার নির্বাচন হলেও প্রধান দুই দলের নেতারা এ নির্বাচনে দলের সমর্থন চাইছেন। সম্ভ্যাব্য তিন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সমর্থন চাইছেন। বিএনপি থেকেও সমর্থন চাইছেন ৩ সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী।

সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন-এমনটাই জানালেন ভোটাররা।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি নেতা ছাড়া স্বতন্ত্র বা অন্য কোনো দলের সমর্থিত প্রার্থীকে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ