সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এবার তিন ধাপে হালনাগাদ করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে এবার তাদের ভোটার করা হবে। কমিশনের হিসেব অনুসারে এবার কম-বেশি ৪৫ লাখ নতুন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারে। ভোটার হালনাগাদের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৪০ হাজার টাকা।
তিনি আরো বলেন, তালিকায় নাম অন্তর্ভুক্তির কাজ ডিসেম্বরের মধ্য শেষ হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে তবে ছবি তোলার জন্য ভোটারদের তথ্যকেন্দ্রে যেতে হবে।
এর আগে ২০১২ সালে তালিকা হালনাগাদ করা হলে নতুন ভোটার হয়েছিল ৭০ লাখের বেশি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: