নির্বাচন

সঠিক ভোটার তালিকা প্রণয়নে ইসি আঙ্গীকারাবদ্ধ

সিইসি
সিইসি

সঠিক ভোটার তালিকা প্রণয়ন, তার নিবিড় রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত হালনাগাদকরণ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠানের প্রধান ও অপরিহার্য বিষয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ চত্বরে হাল নাগাদ ভোটার তালিকা কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এ কথা বলেন।

আইনের বিধান অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেও জানান সিইসি।

দেশব্যাপী এ কাজে সমন্বিত পরিকল্পনা সকল প্রতিষ্ঠানের সহযোগিতা ও বিরাট অঙ্কের অর্থের প্রয়োজন—উল্লেখ করে কাজী রকিব উদ্দিন বলেন, ছবি ও স্বাক্ষরের মান উন্নয়নে ২০১২ সালের ন্যায় ভোটার নিবন্ধনে এবারো উন্নতমানের সফটওয়ার, ডিজিটাল ক্যামেরা ছবি ও ডিজিটাল সিগনেসার প্যাড ব্যবহার করে হালনাগাদের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামী ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও এ তালিকায় অন্তর্ভূক্ত করা হবে—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, যারা মারা গেছেন তাদের নাম এ তালিকা থেকে বাদ দেয়া হবে।

এ কার্যক্রমে ৪৬ লাখ নতুন ভোটার অন্তর্ভূক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে তিনি শিবালয় উপজেলার শিবরামপুরে গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে ভোটার রেজিস্ট্রশন কার্যক্রম পরিদর্শন করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ