নির্বাচন

ষষ্ঠ পর্বে ১২ উপজেলায় ভোটগ্রহণ চলছে

উপজেলায় ভোটগ্রহণ
উপজেলায় ভোটগ্রহণ

দেশে চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ পর্বে ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে সোমবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ১২ উপজেলার তিনটি পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়ও উপনির্বাচন হচ্ছে। সেখানে চেয়ারম্যান পদে লড়ছেন তিন প্রার্থী। তবে রাঙ্গাবালী উপজেলা নির্বাচনের পুনঃতফসিল দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে নির্বাচন হবে আগামী ১৯ জুন।

উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপের সব ধরনের প্রচার শনিবার মধ্যরাতে শেষ হয়। ওইদিন সকালেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। পাঁচ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে দেবেন তারা।

গত ১৬ এপ্রিল ১৪টি উপজেলায় ভোট গ্রহণের তফসিল ঘোসণা করে ইসি। তবে আইনি জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। তাই ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে।

এসব উপজেলার মধ্যে রয়েছে_ রংপুর জেলার রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা উপজেলা, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা, বরগুনার তালতলি উপজেলা, রাজবাড়ীর কালুখালী উপজেলা, গাজীপুর সদর উপজেলা, টাঙ্গাইলের বাসাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে শেষ চার ধাপের নির্বাচনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ নিয়ে সমালোচনাও ওঠে। সিইসির উপস্থিতিতে শেষ ধাপের ভোট সুষ্ঠু হবে কি-না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রার্থীরা। তবে গতকাল ইসি কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১২ উপজেলার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ