নির্বাচন

না’গঞ্জ-৫ আসনের উপনির্বাচন ২৬ জুন

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়ায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে আগামী ২৬ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সোমবার বিকেলে এ সংক্রান্ত তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ে সকালে অনুষ্ঠিত কমিশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জাবেদ আলী।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান গত ৩০ এপ্রিল ভারতের দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাসিম ওসমান আসনটি থেকে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে একই আসনে সাংসদ ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ