নির্বাচন

২০১৯ সালের আগে নির্বাচনের আশা করা বৃথা: কামরুল

কামরুল
কামরুল

২০১৯ সালের আগে নির্বাচনের আশা করা বৃথা— ষড়যন্ত্র করে সরকারের কোনো ক্ষতি করতে পারবে না বিএনপি বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার জাতীয় প্রেসক্লাবে পল্লী চিকিৎসক জোটের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি বন্ধুদের কাছে বিএনপি ধর্না দিলেও কোনো লাভ হচ্ছে না বরং তারা সরকারের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রীর জাপান সফরের মতো চলমান চীন সফরও সফল হবে।

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যারা প্রতিনিয়ত যড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম।

এদিকে, প্রজন্ম লীগের অপর এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সরকারের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করা থেকে বিরত থাকতে বিএনপির প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে ফিরে দেশের বিরুদ্ধে কোনো ধরণের ষড়যন্ত্র করলে সরকার বিএনপিকে কঠোর হাতে দমন করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ