নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। রোববার জেলা ও আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, এ আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা ঠিক হবে না বলেই নির্বাচন থেকে সরে আসেছেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ২৯ মে শেষ দিনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, আনোয়ার হোসেনসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে যাচাই-বাছাই করে সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
আগামী ২৬ জুন এই আসনের উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: