নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার।
এ সময় স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামকে আনারস, সেলিম ওসমানকে লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মামুনুর সিরাজুল মজিদকে চিংড়ী ও শফিকুল ইসলাম দেলোয়ারকে গামছা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ২৬ জুন উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: