শেরপুর ও মাদারীপুরেরও শুরু হয়েছে চতুর্থ উপজেলা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮ টায় শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।
শেরপুরের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৬০৪ জন। ভোট কেন্দ্র রয়েছে ৬৩টি এবং ভোট কক্ষের সংখ্যা ২৮৩টি।
এদিকে, মাদারীপুরেও চলছে চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধ। চেয়ারম্যান পদে রয়েছেন ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী। জেলায় এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। ভোট কেন্দ্র রয়েছে ১১৪টি। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: