একটি কেন্দ্রে অনিয়ম ছাড়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। নির্বাচনে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটলেও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সঙ্কা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য শামীম ওসমান এক এএসপিকে টেলিফোনে হুমকি দেয়ার বিষয়ে কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে কি-না? এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখনও পর্যন্ত অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদের শক্ত হাতে দমন করা হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: