নির্বাচন

রোহিঙ্গারা যেন ভোটার না হয় এজন্য বিশেষ কমিটি

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম

রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে এরজন্য বিশেষ কমিটির অধীনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে –জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিভাগীয় কমিশার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, রোহিঙ্গা প্রবেশের পথ হিসেবে রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজারকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

তিনি বলেন, বিদেশিরা যাতে এদেশের নাগরিক হতে না পারে এরজন্য ভোটার হালনাগাদে যত্নবান হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় সিরাজুল ইসলাম আরো বলেন, ৫১৪টির মধ্যে এ পর্যন্ত ২৫৬টি উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে।

পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের নিবন্ধন এ পর্যায়ে কম হচ্ছে— উল্লেখ করে তিনি বলেন, নারী ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ