নির্বাচন

রাজধানী-চট্টগ্রামসহ ১২০ উপজেলায় ভোটার হালনাগাদ চলছে

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ সারাদেশের ১২০ উপজেলায় সোমবার থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। দেশজুড়ে হালনাগাদ কার্যক্রমের এটি তৃতীয় ও শেষ ধাপ।

থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের খুঁজবেন। ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রগুলোতে ছবি তোলা ও নিবন্ধন কার্যক্রম চলবে। একই সময়ে বর্তমান ভোটারদের এলাকা স্থানান্তর ও মৃত ভোটারের নাম কর্তনের কাজ চলবে।

ইসি সচিবালয় থেকে বলা হয়েছে, যাদের বয়স আগামী ১ জানুয়ারি, ২০১৫ সালে ১৮ বছর বা তার বেশি, অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তাদের এবার ভোটার করা হচ্ছে। ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদে দুই হাজার ৬৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ৫৪০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

সারাদেশে তিন ধাপে গত ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে ৩৫০ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন, যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ