নির্বাচন

ডিসিসির সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়

জাবেদ আলী
জাবেদ আলী

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ এর পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাবেদ আলী বলেন, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর ঠিক ২ মাসের মাথায় ঢাকা উত্তর-দক্ষিণের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তবে আদালতের নির্দেশনার কারণে সেখানে নির্বাচন করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, ডিসিসি এলাকার প্রতিটি ওয়ার্ডের সীমানা যখন নির্ধারণ করা হবে আর ঠিক তখনই ডিসিসি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে থাকে। সরকারের চাপে কোনো কিছু করে না।

এ সময় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিঞা, প্যানেল মেয়র বাবলুর রহমান প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ