নির্বাচন

ডিসিসি উত্তর ও দক্ষিণে নতুন প্রশাসক নিয়োগ

ডিসিসি উত্তর ও দক্ষিণ
ডিসিসি উত্তর ও দক্ষিণ

ঢাকা সিটি করপোরেশনের দুই অংশে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদ্বয় হলেন- পাট অধিপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন (ঢাকা উত্তর সিটি করপোরেশন) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন)।

সিটি করপোরেশন আইন অনুযায়ী তারা ৬ মাস প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণলয়ের প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়নি।

গত বুধবার তাদেরকে এ পদে নিয়োগ দেয়া হয়েছিল।

এদিকে, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন ভেঙে ঢাকা উত্তর ও দক্ষিণ নামে আলাদা সিটি করপোরেশন গঠন করা হয়। তখন ডিসিসি আইন পরিবর্তন করে ছয় মাস মেয়াদে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয় তাতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ