নির্বাচন

ঢাকা বারে সরকার সমর্থকদের ভরাডুবি

ঢাকা বার
ঢাকা বার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থকদের ভরাডুবি হয়েছে। শনিবার ভোররাতে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন ফল ঘোষণা করেন।

বিএনপি জোট সমর্থিত আইনজীবীরা (নীল প্যানেল) প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন।

১০টি সম্পাদকীয় পদে আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল (সাদা প্যানেল) থেকে সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন কেবল দুজন।

সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার। তার প্যানেলের ওমর ফারুক ফারুকী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যদের ১৫টি পদের মধ্যে ১২টিতে জিতেছেন বিএনপি-জামাত সমর্থক অর্থাৎ নীল প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থকদের সাদা প্যানেলের তিন জন জিতেছেন।

সব মিলিয়ে সমিতির মোট ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল পেয়েছে ২০টি। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে ৫টি।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৩৭২ জন। দুই দিনে ৯০৯২ জন ভোটার ভোট দিয়েছেন। গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। আর গণনা শেষ হয় আজ সকালে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ