নির্বাচন

ডিসিসির আগেই সিসিসি নির্বাচন হবে: সিইসি

কাজী রকিব উদ্দীন আহমদ
কাজী রকিব উদ্দীন আহমদ

ঢাকা সিটি করপোরেশন-ডিসিসি নির্বাচনের আগেই হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান কমিশনার বলেন, নিয়মানুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা হবে।

আর আইনি জটিলতা কাটিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে মাঠপর্যায়ে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, এক যুগেরও বেশি সময় ধরে না হওয়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনও চলছে জোরেসোরে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২০১১ সালে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড সংক্রান্ত যেসব আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধানের পথে। মাঠপর্যায়ে চলছে নির্বাচনের প্রস্তুতি।

দেশের চলমান পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের উপযোগী কিনা এমন প্রশ্নের জবাবে, নির্বাচন চলাকালীন কোনও ধরনের সমস্যা হবে না আশা প্রকাশ করেন সিইসি।

তবে সেক্ষেত্রে আর সেনা মোতায়েনেরও প্রয়োজন হবে না বলে মনে করেন তিনি।

বিগত ২০১০ সালের ১৭ জুন ভোটের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২৬ জুলাই। সেই হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ জুলাইয়ের মধ্যেই কমিশনকে এ সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে হবে। তবে এবার ওই সময়ে রমজান মাস পড়ে যাওয়ায় এর আগেই অর্থাৎ এপ্রিল-মে মাসের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করার কথা ভাবছে কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ