ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগামী রমজানের আগেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রাক নির্বাচনী সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে— এ কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘এ মাসের মধ্যে ভোটের তফসিল দিতে হবে। কমিশন সভায় নির্বাচনের জন্য উপযুক্ত সময় বিবেচনা করে এ তফসিল ঘোষণা করা হবে।’
এ সময় ইসির মিডিয়া সেন্টারে কমিশন সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: