ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন—এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
রোববার দুপুরে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কমিশনার।
একই সঙ্গে যেকোনো সময় তফসিল ঘোষণা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত— উল্লেখ করে তিনি বলেন, কমিশন সচিবালয়ের মতামতের অপেক্ষায় আছেন তারা।
নির্বাচনী আচরণ বিধিমালায় কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা –এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, খুব এটা পরিবর্তন আনা না হলেও সরকারের প্রবর্তিত আইনানুযায়ী প্রার্থীর টিআই এন নাম্বার থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, তফসিল ঘোষণার আগেই যারা প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন এসব তাদের নির্বাচনী খরচের আওতায় আনা হবে বলেও কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: