আগাম নির্বাচনী প্রচারণার নামে, নিয়মবহির্ভূতভাবে চলছে ব্যয়ের মহোৎসব তবে এসব নিয়ে নিরব নির্বাচন কমিশন। কমিশনের দাবি, তফসিল ঘোষণার আগে এগুলোর প্রতি নজর দেয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মতে, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনকেই এগুলো রোধ করতে হবে। অন্যথায় নির্বাচন প্রভাবিত হতে পারে।
বিলবোর্ড-ব্যানার-ফেস্টুনে প্রার্থীদের সরব উপস্থিতি রাজধানী ঢাকা উত্তর-দক্ষিণের সর্বত্রই। যদিও এখনও ঢাকা সিটি নির্বাচনের দিনক্ষণই ঠিক হয়নি। ঘোষিত হয়নি নির্বাচনী তফসিলও। আপস.
এসব প্রচারণার ব্যয়ের হিসেবও নেই কারও কাছেই, যদিও তফসিল ঘোষণার আগে এসব ব্যয়ের প্রতি নজর দেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে দাবি তাদের। তবে তফসিল ঘোষণার পরে, এসব ব্যয়ের হিসেবে বিবেচনায় আনার আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ আহমেদ।
তোফায়েল আহমেদের মতে, এসব প্রচারণা নিয়মবহির্ভূত আর সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সমস্ত প্রচার-প্রচারণা নিয়ন্ত্রন করার দায়িত্বও নির্বাচন কমিশনকেই নিতে হবে।
তিনি আরো বলেন, এসব নিয়ন্ত্রণ করতে না পারলে, নির্বাচন প্রভাবিত হতে পারে। এতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।