নির্বাচন

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপির

বিএনপি
বিএনপি

ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বিএনপি। দলের একটি পক্ষ নির্বাচনে অংশ নিতে চাইলেও, অপর পক্ষ নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছে।

দলটির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তবে সিটি নির্বাচনের চেয়ে চলমান আন্দোলনই যে এখন তাদের কাছে মুখ্য তা স্পষ্টই জানিয়ে দিলেন তারা।

আগামী ২৮ এপ্রিল দিন ঠিক করে গত বুধবার ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এরপরই রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা—দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে কি-না?

যারা দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এখন সংসদের বাইরে, হারিয়েছে বিরোধীদলের মর্যাদা। আর এখন নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

গত বুধবার রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন বলেন, দলীয় ফোরামে আলোচনার পর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সর্বশেষ শুক্রবার সকালে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের সদস্য মাহবুবুর রহমান দলের নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদের স্বজনদের সমবেদনা জানাতে তার গুলশানের বাসায় যান।

পরে সিটি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে।

শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান সাবেক এ সেনা প্রধান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ