নির্বাচন

সিটি নির্বাচনে সরকারকে সহযোগিতার আহ্বান

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

ঢাকাসহ চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।

শনিবার রাজধানীতে আসন্ন ঢাকা ও চট্টগাম সিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নির্বাহী বদিউল আলম মজুমদার।

সেইসঙ্গে, সকল ধরনের প্রভাবমুক্ত থেকে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকেও তাগিদ দেন সেমিনারে আসা বক্তারা।

এদিকে, বিএনপি যদি নির্বাচনে তাদের কোনো প্রার্থী না দেয় তাহলে বিএনপি সমর্থনকারী কেউ নির্বাচন করতে চাইলে তাকে বাধা না দিতে বিএনপির প্রতিও আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে।

সেমিনারে উঠে আসে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণা যৌক্তিক হয়নি।

ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মনে করেন বক্তারা।

তবে তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন এবং সরকারকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ