নির্বাচন

চট্টগ্রামে সিটি নির্বাচনে বিএনপি-জামাত কাউন্সিলর প্রার্থীদের প্রস্তুতি শুরু

চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশন

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত না হলেও চট্টগ্রামের বিএনপি-জামাত সমর্থিত বর্তমান ওয়ার্ড কাউন্সিলরা প্রস্তুতি শুরু করেছেন।

স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক নয় উল্লেখ করে তারা বলেন, জনগণ চাইছে বলেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

এরইমধ্যে জামাত সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলর মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শেখ জাহেদ-গিয়াস উদ্দিন।

গত সিটি নির্বাচনে চট্টগ্রাম মেয়রসহ ১৯জন বিএনপি-সমর্থিত কাউন্সিলর জয়ী হয়েছিলেন। তবে এবারের সিটি নির্বাচনে বিএনপি অংশ নিবে কিনা সে বিষয়ে এখোনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপি সমর্থিত কাউন্সিলরা এরইমধ্যে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রচারণাও শুরু করেছেন।

বিএনপি নেতা ও কাউন্সিলর নিয়াজ মো.খান-ইয়াছিন চৌধুরী আশু বলেন, এটা দলীয় কোনো নির্বাচন নয়।

এদিকে, বিএনপি সমর্থিত কাউন্সিলরদের নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। তারা বলছেন, এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডেই আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি সমর্থিত একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ