নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠছে ঢাকা উত্তর সিটি করপোরশনে। মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহও শুরু করেছেন প্রার্থীরা।
জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজ মনোনয়ন ফরম কিনেছেন। এরইমধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থীতা ঘোষণা করায় উপদেষ্টা পদ থেকে অব্যাহতিও দেয়া হয়েছে ববি হাজ্জাজকে।
এছাড়া নির্বাচনে সব দলের অংশগ্রহণের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।
জনগণ যোগ্য প্রার্থীকেই নগরপিতা হিসেবে বেছে নেবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপিসহ সব দলের নির্বাচনে অংশগ্রহণের আভাসকে ইতিবাচ।
কয়েকদিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলেও জানান আনিসুল হক।
এদিকে, আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু না হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ব্যস্ত হয়ে পড়েছেন সরকারি, বিরোধীদল সমর্থিত মেয়র প্রার্থীরা।
তবে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়ে গেছে।