নির্বাচন

আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: শাহনেওয়াজ

মো. শাহনেওয়াজ
মো. শাহনেওয়াজ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেশ কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী। সব প্রার্থীই প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে জয়ী হলে তারা নগরীর উন্নয়নে কাজ করবেন।

এদিকে, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আর বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কিছু মহলের সংশয় প্রকাশের বিষয়ে তার বক্তব্য, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা এবং সব দিক বিবেচনা করেই নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার দেশ টিভিকে এ কথা বলেন তিনি।

এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কারও কারো সংশয় প্রকাশের বিষয়ে তিনি বলেন, নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না।

কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আগের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে কমিশন।

নির্ধারিত সময়ের প্রায় আট বছর পর গত ১৮ মার্চ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে ঘোষণা করা হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও।

তফসিল ঘোষণার পর এখন জমজমাট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়। একে একে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রতিশ্রুতি দিচ্ছেন নগরীর সেবায় সম্ভাব্য সবকিছু করার জাতীয় পার্টির মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাদলসহ আরো অনেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ