ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী না হলেও সরকার নির্বাচনের ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোবার রাজধানীর গুলিস্তানে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সকল দলের অংশগ্রহণে সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
আগামী ২০১৮ সালের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে ২০১৯ সালে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: