নির্বাচন

সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, শিগগিরই প্রার্থী ঘোষণা

বিএনপি
বিএনপি

ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি করপোরেশন নির্বাচনেই অংশ নিচ্ছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, প্রার্থী চুড়ান্ত করা নিয়ে এখন আলোচনা চলছে, ২/১ দিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসবে।

তিন সিটিতেই একক প্রার্থী দেয়া হবে বলেও জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। নির্বাচন উপলক্ষে পরিবর্তন আসবে আন্দোলনের রূপরেখায়ও, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে সরকার যেকোনো উপায়ে নির্বাচন পিছিয়ে দিতে পারে এমন আশঙ্কাও করছে দলটি।

এদিকে, হাইকমান্ডের নির্দেশনা না পেলেও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মানসিক প্রস্তুতি সেরে নিচ্ছেন।

তিনটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নির্বাচনে অংশগ্রহন প্রশ্নে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও দলের, নেতা-কর্মীরা এ বিষয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন।

একপক্ষ মনে করছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে কৌশলে দমিয়ে দিতেই সরকার সিটি নির্বাচন করতে চাইছে। আর অন্যপক্ষ মনে করছে প্রায় ৩ মাস ধরে চলা আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। নির্বাচনে অংশ নিলে তারা নতুন করে চাঙ্গা হওয়ার সুযোগ পাবেন।

ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু। যিনি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও রয়েছেন। এছাড়া মহানগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমও রয়েছেন সম্ভাব্য প্রার্থীর তালিকায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় চেয়ারপারসনের পছন্দের তালিকায় রয়েছেন বিএনপির কোনো পদে না থাকা ড. তুহিন মালিক। এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তবে বিকল্পধারার মাহি বি চৌধুরীর নামও আলোচনায় আছে। সেক্ষেত্রে তাকে বিকল্পধারা ছেড়ে বিএনপিতে যোগ দিতে হবে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মতো করে প্রস্তুতিও নেয়া শুরু করে দিয়েছেন।

এদিকে, চট্টগ্রামে সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান মেয়র এম মঞ্জুর আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

নির্বাচন বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ৩ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে।

নির্বাচনের সময় ঢাকা ও চট্টগ্রামে আন্দোলন বিষয়ে বিকল্প চিন্তা-ভাবনার কথাও জানিয়েছেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ