নির্বাচন

কোনো প্রার্থীকে বাধা দেয়া হলে তার প্রতিকার করবে ইসি

মোহাম্মদ শাহনেওয়াজ
মোহাম্মদ শাহনেওয়াজ

নির্বাচনে ইচ্ছুক কোনো প্রার্থীকে নির্বাচনে আসতে বাধা দেয়া হলে তার প্রতিকার করবে নির্বাচন কমিশন— ইসি, তবে দলীয়ভাবে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলে তার দায়-দায়িত্ব কমিশনের নয় জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দেশ টিভিকে এ কথা জানান তিনি।

এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলেও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি- সুজনের এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, আচরণবিধির বিষয়ে কমিশন তফসিল ঘোষণার পরের সময়টুকুই শুধু বিবেচনায় নেবে।

মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রায় ৮ বছর পরে গত ১৮ মার্চ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ঘোষণা করা হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও।

তফসিল ঘোষণার পরেই সুশাসনের জন্য নাগরিক-সুজনসহ কিছু মহল নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করে। অভিযোগ করা হয় আচরণবিধি লঙ্ঘন করা হলেও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি এবং চলমান পরিস্থিতি বিবেচনায় তফসিল ঘোষণা তড়িঘড়ি করেই করা হয়েছে। এক্ষেত্রে কমিশন বলছে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই তফসিল ঘোষণা করা হয়েছে এবং আচরণবিধির বিষয়েও এবার কমিশন কঠোর অবস্থানে।

দলীয় মনোনয়নের বিষয়ে কমিশনের বক্তব্য কোনো প্রার্থীকে কোনো দল সমর্থন করলে সে বিষয়টি কমিশন দেখবে না। তবে প্রার্থীকে নির্দলীয় পরিচয়েই নির্বাচনে অংশ নিতে হবে। আর কোনো প্রার্থীকে নির্বাচন করতে বাধা দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ