নির্বাচন

নির্বাচনে সহিংসতামুক্ত পরিবেশের আহ্বান ইডব্লিউজি’র

ইডব্লিউজি
ইডব্লিউজি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা যাতে সহিংসতামুক্ত পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ-ইডব্লিউজি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংস্থাটির পরিচালক আব্দুল আলীম।

আব্দুল আলীম বলেন, ঢাকা সিটি নির্বাচনে ৪৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ও নির্বাচনের দিন এক হাজার পর্যবেক্ষক কাজ করবে। একইসঙ্গে চট্টগ্রাম সিটি নির্বাচনে ২১ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ও নির্বাচনের দিন ৭০০ জন পর্যবেক্ষক কাজ করবে।

সংস্থাটির স্টিয়ারিং কমিটির সদস্য তালেয়া রেহমান বলেন, সিটি নির্বাচন সকলের অংশগ্রহণমূলক হওয়া উচিত। তবে এক্ষেত্রে প্রার্থীতা বাছাইয়ে রাজনৈতিক মনোনয়ন নিষিদ্ধের কথা বলেন আরেক সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ