নির্বাচন

সিটি নির্বাচন: মনোনয়নপত্র কিনেছেন নাছিরউদ্দিন

চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ার অঙ্গীকার

নাছিরউদ্দিন
নাছিরউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির। সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র নেন তিনি।

দুপুরে নগরীর লাভলেইন নির্বাচন কমিশন অফিসে বেশ কয়েকজন নেতা-কর্মীকে সাথে নিয়ে মনোনয়ন ফরম কিনেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নাছির বলেন, নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা শুরু করবেন তিনি।

এক্ষেত্রে প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে বৈঠক করছেন তিনি।

আগামী ২৫ তারিখ নাগাদ এ মনোনয়ন ফরম জমা দেবার কথা রয়েছে তার।

এর আগে নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

সকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, নগরীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা দূর করতে খাল খননসহ সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

তথ্য প্রযুক্তির সুবিধা বাড়াতে পুরো শহরকে ওয়াই ফাই জোনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ