ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী তো আনিসুল হক। দলের সমর্থন না পেলেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।
গতকাল রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন কবরী। কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি। মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া প্রসঙ্গে কবরী বলেন, আমার প্রত্যাশা, অনেক বেশি মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে।
এদিকে, বিএনপি ভোটে আসার আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে লড়তে আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আনিসুল হক।
মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি আধুনিক ঢাকা গড়ার জন্য কাজ করতে চান।
মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কারাবন্দি পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার আইনজীবী রফিকুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, উনি- পিন্টু যেহেতু কারাগারে আছেন, তাই আমি তার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করতে এসেছি।
সাবেক সাংসদ পিন্টুকে গতবছর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তিনি ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।
চকবাজার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রাসেল দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের মনোনয়নপত্র নিতে। ঢাকার দুই ভাগে মেয়র পদের জন্য এ পর্যন্ত এক ডজনেরও বেশি মনোনয়নপত্র নিয়েছেন আগ্রহীরা। তবে এখনো কেউ জমা দেননি।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। এর আগে ২৯ মার্চ পর্য ন্ত মনোনয়ন দাখিলের সুযোগ রয়েছে। এসব মনোনয়নপত্র ১ ও ২ এপ্রিল বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৯ এপ্রিল