নির্বাচন

আজও মনোনয়ন সংগ্রহ করছেন হেভিওয়েট প্রার্থীরা

সিটি কর্পোরেশন নির্বাচন
সিটি কর্পোরেশন নির্বাচন

সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন সংগ্রহের তৃতীয় দিনেও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার গুলিস্তানের নাট্যমঞ্চ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

এর আগে ঢাকা উত্তরে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নেন সাবেক সাংসদ ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। উত্তর থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়ন নিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য।

এছাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও সংগ্রহ করছেন মনোনয়নপত্র। গতকালের মতে আজকেও চলছে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার কাজ।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের জন্য ১২ কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৯ মার্চ। আর মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ হবে ২৭ মার্চ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ