নির্বাচন

মেয়র নির্বাচনে দল চাইলে অংশ নেবো: খোকা

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দল চাইলে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

খোকা বলেন, মেয়র নির্বাচনে আপত্তির কথা দলের নেতাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি নির্বাচনে অংশ নিতে বলা হয়, দলের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত মেনে নেবো।

সাবেক মেয়র আরো অভিযোগ করেন, বর্তমান সরকার চলমান আন্দোলনে ভীত হয়ে এ আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার লক্ষ্যেই সিটি করপোরেশনের নির্বাচনের আয়োজন করেছে।

চলতি সরকারের অধীনে গাজীপুরসহ ৫টি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন—উল্লেখ করে খোকা বলেন, নির্বাচন যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাহলে বিএনপি জিতবে, এতে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার প্রায় ৮ বছর পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে ২৮ এপ্রিল। একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশনেরও নির্বাচন হবে।

১৮ মার্চ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ৩ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

উল্লেখ্য, অভিন্ন ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালের ২৫ এপ্রিল, মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ঢাকা সিটি নির্বাচনের উদ্যোগ নিলেও প্রধান রাজনৈতিক দলগুলো এতে রাজি হয়নি। ২০১০ সালে অভিন্ন এবং ২০১২ ও ২০১৩ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করা হয়। চট্টগ্রাম সিটিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১০ সালের ১৭ জুন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ