নির্বাচন

মান্নার পক্ষে সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ

মান্না
মান্না

সেনা বিদ্রোহে উস্কানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে কারাগারে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম।

একই পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অভিনেত্রী ও সাবেক আওয়ামী লীগ দলীয় সাংসদ সারাহ বেগম কবরী এবং ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার বড়ভাই এখলাস উদ্দিন মোল্লা।

মান্নার মনোনয়নপত্র সংগ্রহ আইনসিদ্ধ হয়েছে কি-না—এমন প্রশ্নের জবাবে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কারো পক্ষে যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। তবে সবকিছু বিবেচনায় আসবে যাচাই-বাছাইয়ের সময়।

আচরণ বিধির বিষয়েও কমিশনের অবস্থান এবার কঠোর বলেও জানান তিনি।

এ নিয়ে এখন পর্যন্ত ঢাকা উত্তরে মেয়র পদে ১৮ জন, কাউন্সিলর পদে ৪৩৪ জন ও সংরক্ষিত মহিলা আসনের জন্য ৮৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ