সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন সংগ্রহের চতুর্থ দিন বুধবার বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। এর পরপরই মা-বাবার কবর জিয়ারত শেষে মেয়র পদের মনোনয়নপত্র নেন হাজী সেলিম।
এর আগে ঢাকা উত্তরে মেয়র পদের জন্য সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর পক্ষ থেকে এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়ন নিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য।
এছাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও সংগ্রহ করছেন মনোনয়নপত্র।
এদিকে, গতকালের মতো বুধবারও চলছে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার কাজ। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৯ মার্চ।
মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ হবে ২৭ মার্চ।