নির্বাচন

সিটি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন মিন্টু-সালাম

সিটি কর্পোরেশন নির্বাচন
সিটি কর্পোরেশন নির্বাচন

ঢাকা উত্তর থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এর আগে দক্ষিণের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা আব্দুস সালাম।

বুধবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) রিটার্নিং অফিস থেকে তাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপি নেতা মনিরুল ইসলাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের বলেন, বিএনপি এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। তবে দল নির্বাচন করবে না- এটাও বলেনি। তাই আগে থাকতে ফরম তুলে রাখছি। যদি দল নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয়, তখন প্রত্যাহার করা হবে।

প্রসঙ্গত, সাবেক সাংসদ পিন্টুকে গতবছর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তিনি ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।

চকবাজার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রাসেল দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের মনোনয়নপত্র নিতে।

ঢাকার দুই ভাগে মেয়র পদের জন্য এ পর্যন্ত এক ডজনেরও বেশি মনোনয়নপত্র নিয়েছেন আগ্রহীরা। তবে এখনো কেউ জমা দেননি।

তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। এর আগে ২৯ মার্চ পর্য ন্ত মনোনয়ন দাখিলের সুযোগ রয়েছে। এসব মনোনয়নপত্র ১ ও ২ এপ্রিল বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৯ এপ্রিল

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ