ঢাকাসহ চট্টগ্রামে সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা সাংবাদিকদের জানান তিনি।
এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের (ডিসিসি) মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় বিএনপি সমর্থিত ‘শত নাগরিক কমিটি’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিনিধি দলে ছিলেন: প্রফেসর ড. মাহবুব উল্লাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও কবি আব্দুল হাই শিকদার, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী ও ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। এর আগে ২৯ মার্চ পর্য ন্ত মনোনয়ন দাখিলের সুযোগ রয়েছে। এসব মনোনয়নপত্র ১ ও ২ এপ্রিল বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৯ এপ্রিল।