চট্টগ্রাম সিটি নির্বাচনে বর্তমান মেয়র এম মঞ্জুর আলমকে আবারো দলীয় সমর্থন দিয়েছেন বিএনপি।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
দলের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি উন্নয়ন আন্দোলনের ব্যানারে সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয় ।
এর আগে দুপুরে সিটি মেয়র হিসেবে করপোরেশনের সর্বশেষ বার্ষিক সাধারণ সভা করেন মঞ্জুর।
মেয়র পদ থেকে পদত্যাগের জন্য এরইমধ্যে তিনি সব ধরণের আনুষ্ঠানিকতা শেষ করে রেখেছেন বলে এসময় সাংবাদিকদের জানান তিনি। এদিকে, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে এরইমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: